ইডিইউতে ফল সেমিস্টারের ভর্তি মেলা কাল

১৯ আগস্ট ২০১৯, ০৫:৫১ PM

জমজমাট আয়োজনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের ফল সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার। কাল ২০ আগস্ট মঙ্গলবার খুলশীর মোজাফফর নগরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এই ফেয়ারের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এই সেমিস্টার থেকে শুরু হওয়া মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশীপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা এই মেলায় এসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।

এছাড়াও মেলায় থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। এতে ভর্তির উপর থাকবে বিভিন্ন হারে ছাড় ও বিশেষ স্কলারশিপের সুযোগ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, ক্যাম্পাস জব, অ্যাক্সেস একাডেমি, অ্যাডভান্সড সার্টিফিকেট ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্স, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, হায়ার এডুকেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য তুলে ধরার জন্য আলাদা স্টল। ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয় বাছাইয়ের সুবিধা থাকছে এ মেলায়।

বিস্তারিত তথ্যের জন্য www.eastdelta.edu.bd ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা ফোন করুন ০৯৬৩ ৮১৪৪৪১৩, ০১৯৭৪ ১০২০৬২ নম্বরে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬