জেলে বৌভাতের খাবার খেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

১৭ আগস্ট ২০১৯, ০৩:১৮ PM

© সংগৃহীত

কারাগারে বসেই নিজের বৌভাতের খাবার খেলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এমনি এক ঘটনা ঘটেছে ধর্ষণের দায়ে কারাগারে বন্দি এক আসামির। তার নাম শিঞ্জন রায় (২৫)। ধর্ষণ মামলার আসামি শিঞ্জন নিজের বৌভাতে থাকতে পারেননি। কারাগারে বসেই বৌভাতের খাবার খেতে হয়েছে তাকে। শিঞ্জন খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র।

ধর্ষিতা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলায় আসামি শিঞ্জন রায়কে আদালতে চালান করবে বলে জানিয়েছে।

এদিকে বর শিঞ্জন রায়কে ছাড়াই শিববাড়ি এলাকার একটি অভিজাত হোটেলে চলছে বৌ-ভাতের অনুষ্ঠান। সেখান থেকেই খাবার পাঠানো হয় সোনাডাঙ্গা থানা হাজতে থাকা শিঞ্জনকে। তবে এই বিষয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি শিঞ্জনের পরিবারের কেউ।

উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি'র এক ছাত্রীকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গতকাল রাতে খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে (২৫) গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অন্তঃসত্ত্বা ছাত্রী বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় এজাহার দাখিল করেছেন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬