ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত

১৫ আগস্ট ২০১৯, ০৯:৩১ PM

© টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভিসি (রুটিন দায়িত্ব) জনাব এস.এম এহসান কবীরের নেতৃত্বে একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ড. এম আবু হানিফা, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬