নর্থ সাউথের ২ শিক্ষার্থীসহ আটক ৫, পুুলিশ বলছে নব্য জেএমবি

০৯ আগস্ট ২০১৯, ০৫:৫৩ PM

© সংগৃহীত

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত সবাই নব্য জেএমবির সদস্যকে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বসুন্ধরার একটি মসজিদের পাশের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মোহাম্মদ শিবলী আজাদ ওরফে সাদী, শাহ এম আসাদুল্লাহ মর্তুজা কবির ওরফে আবাবিল, মাসরিক আহমেদ, মো. আশরাফুল আল আমিন ওরফে তারেক ও এস এম তাসনিম রিফাত। তারা নব্য জেএমবির একটি 'উলফ প্যাকের' সদস্য, বলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

এদের মধ্যে শিবলী ও আবাবিল ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। মাসরিক যশোর এম এম কলেজ থেকে বিবিএ শেষ করেছেন। তারেক ও রিফাত এসএসসি পাস করেছে।

মনিরুল ইসলাম বলেন, তারা দেশের ও বিদেশের কিছু সন্ত্রাসী সংগঠনের অনলাইন প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালাতে ওই স্থানে একত্রিত হয়েছিলেন। তারা প্রত্যেকেই এনক্রিপটেড এ্যাপ সিক্রেট চ্যাটের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ করত।

শিবলীর বাড়ি কুমিল্লায়, আবাবিলের বাড়ি বরিশালে, মাসরিকের বাড়ি যশোরে, তারেকের বাড়ি টাঙ্গাইল এবং রিফাতের বাড়ি খুলনায়। তাদের কাছে ১০টি ডেটোনেটর এমং ৪টি সান ব্যান্ড গ্যাসের বোতল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬