সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়

৩১ আগস্ট ২০২৬, ১২:৫৩ AM
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় © সৌজন্য প্রাপ্ত

সিটি ইউনিভার্সিটির গুণগত মান নিশ্চিতকরণ, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন, পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. শাহ মো. এমরান এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক প্রধান, আইকিউএসি ও পিএসিএ কমিটির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) ইউনিভার্সিটির কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, আইকিউএসি’র কার্যক্রম এবং অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রতিনিধিদের অবহিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.) স্বাগত বক্তব্য দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, পূর্ণকালীন সদস্য ও পরিচালক (অ্যাক্রেডিটেশন)-কে স্বাগত জানান। একই সঙ্গে সিটি ইউনিভার্সিটির একাডেমিক মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রস্তুতি ও অঙ্গীকার তুলে ধরেন।

সভায় সিটি ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, আইকিউএসি’র বিভিন্ন উদ্যোগ, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং অ্যাক্রেডিটেশন-সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে একটি সামগ্রিক চিত্র উপস্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, গুণগত মান উন্নয়নের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সম্পৃক্ততা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট মানদণ্ড পূরণের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে সিটি ইউনিভার্সিটির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ও করণীয় সম্পর্কে কার্যকর নির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, পূর্ণকালীন সদস্য এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) সিটি ইউনিভার্সিটির আইকিউএসি ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি এবং প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে আরও মানসম্পন্ন শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সিটি ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শাহদাত কবীর, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল এম এম গোলাম মইনেমান (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, আইকিউএসি ও পিএসিএ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাক্রেডিটেশন অর্জনের প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশনা অনুসরণ করে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬