নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা

১৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ PM
এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে স্মরণসভা

এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে স্মরণসভা © সৌজন্য প্রাপ্ত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং এনইউবির ছাত্র শহীদ আসিফ হাসান স্মরণে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। বিশেষ অতিথি ছিলেন এনইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

বক্তব্যে এ বি এম আশরাফ তরুণ প্রজন্মের প্রতি দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ন্যায়ের কথা, হকের কথা, ইনসাফের কথা প্রতিদিন একবার বলবেন বন্ধুর সাথে। কোনো কম্প্রোমাইজ করবেন না। 

ভয়ের সংস্কৃতি ভেঙে ফেলার আহ্বান জানিয়ে হুইপ আরও বলেন, এখন আর কেউ কাউকে ভয় করে না। এই যে ভয় না করা, এটাই তো ডেমোক্রেসি।

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, এনইউবির ছাত্ররা ২৪-এ যে ঐক্য ও ত্যাগ দেখিয়েছে, তা আমরা আজীবন স্মরণ করব। আসিফ হাসানের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে অর্থবহ উপায় হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের অধিকার, মর্যাদা ও স্বাধীন চিন্তার জন্য জীবন দিতে হবে না।

সভাপতির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ২৪-এর জুলাই-আগস্টের আন্দোলন ছিল নতুন প্রজন্মের সাহস, ন্যায়বোধ ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার আন্দোলন। বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে ততদিন আমরা আমাদের শহীদ ছাত্র আসিফ হাসানকে ভুলতে দেব না।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন মো. আসিফ হাসান। এর মাধ্যমে তিনি এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।

ট্যাগ: এনইউবি
ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সহায়তা চান ইবি শিক্ষার্থী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অর্ধশতাধিক ভুক্তভোগীর অভিজ্ঞতায় ছাত্রলীগের গেস্টরুম-গণরুম ন…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাক্ষরতা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই পৌঁছে দিল আশা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডির সুযোগ দেওয়ার কথা ভা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি পরীক্ষায় নকল: ৯৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল, কারও নিষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9