ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

১১ আগস্ট ২০২৬, ০৮:৪৮ PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার ২০২৬। ফার্মেসি, বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে এ ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়।

ফেয়ারে অংশ নেয় ফার্মাসিউটিক্যাল ও লাইফ সায়েন্সেস সেক্টরের প্রায় ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড এলামনাই রিলেশন্স এ ক্যারিয়ার মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোশে বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মিলোস ম্লাদেনোভিচ।

তিনি শিক্ষার্থীদের ও চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, পদ-পদবির চেয়ে প্রভাব তৈরির প্রতি বেশি গুরুত্ব দিন। আপনারা নিজেদের প্রশ্ন করুন যে, আপনি কোন সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। কারণ জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যেকোনো পদবির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। প্রথম চাকরিটাই আপনার পুরো ক্যারিয়ার নির্ধারণ করবে না। নতুন চ্যালেঞ্জ নিন। কঠিন কাজ করতে ভয় পাবেন না।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, লাইফ সায়েন্সেস খাতের পরিধিটা অনেক বড়। গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে সেবা, বিপণন, ব্র্যান্ড নির্মাণসহ আরো অনেক কিছু। সব ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি বিষয় একে অন্যের সঙ্গে যুক্ত। সেই সংযোগগুলো বুঝতে পারলেই নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে এবং সেটা করতে পারলে এ খাতে কার্যকর অবদান রাখা সম্ভব।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পার্টনারশিপসহ ইন্ডাস্ট্রির চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হচ্ছে, যাতে তারা চাকরির প্রতিযোগিতায় নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের অ্যাডিশনাল ডিরেক্টর ও হেড তাহসিনা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে রোশে বাংলাদেশ লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স লিড ইরতাজা মাহবুব আখন্দ বিয়ন্ড বাউন্ডারিজ: আনলক ইয়োর ফিউচার উইথ রোশে বাংলাদেশ লিমিটেড শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

এ ছাড়া রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার বিল্ডিং ইয়োর ফিউচার ইন ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস শিরোনামে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিসট্যান্ট ডিন প্রফেসর অপর্ণা ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন শরমিন্দ নীলোৎপল, বায়োটেকনোলজি বিভাগের চেয়ারপারসন ইফতেখার বিন নাসের এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন নাদিয়া সুলতানা দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাঈদ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডিরেক্টর মাশরুর রহিম সাদাত এবং অপারেশনস ডিরেক্টর সাজেদুল করিম চৌধুরী।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9