স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন ও গল্প বলা প্রতিযোগিতা

১০ আগস্ট ২০২৬, ০৯:০৭ PM
গল্প বলা (স্টোরিটেলিং) ও লিসেনিং প্রতিযোগিতা

গল্প বলা (স্টোরিটেলিং) ও লিসেনিং প্রতিযোগিতা © সৌজন্য প্রাপ্ত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ইংরেজি বিভাগে সম্প্রতি নবপ্রতিষ্ঠিত ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন এবং গল্প বলা (স্টোরিটেলিং) ও লিসেনিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাওসার ভাষা ল্যাবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন,স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজের ডিন অধ্যাপক ড. কে. এম. আনোয়ারুল ইসলাম, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মোহাম্মদ আলী নকী, স্কুল অব হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সদস্যরা।

উদ্বোধনের পরপরই নবপ্রতিষ্ঠিত ল্যাঙ্গুয়েজ ল্যাবে একটি লিসেনিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রথমবারের মতো ল্যাবের ব্যবহারিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান। আয়োজকদের মতে, আধুনিক এ ল্যাঙ্গুয়েজ ল্যাব শিক্ষার্থীদের শ্রবণ, উচ্চারণ, কথোপকথন এবং সার্বিক ভাষা দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে বিশ্ববিদ্যালয়ের স্কলার্স লাউঞ্জে স্টোরিটেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে গল্প বলার দক্ষতা, ভাষার সাবলীল ব্যবহার এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাওসার বলেন, গল্প বলা মানবসভ্যতার অন্যতম প্রাচীন ও কার্যকর যোগাযোগমাধ্যম। তিনি বলেন, একজন মানুষের সুন্দর ও প্রাঞ্জল উপস্থাপনা তাকে অন্যদের কাছে স্মরণীয় করে তোলে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইংলিশ ডিপার্টমেন্ট ক্লাব-এসইউবির সভাপতি হাফসা আহম্মেদ। স্টোরিটেলিং প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক পারেন চন্দ্র বর্মন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহ রেজা এম. ফাহাদ হোসাইন এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এইচ. এম. রেজওয়ান আহমেদ।

স্টোরিটেলিং প্রতিযোগিতায় ব্যাচ-৫৬-এর তাহজিব মাহজাবিন শুচি চ্যাম্পিয়ন, ব্যাচ-৬১-এর করিমা আক্তার প্রথম রানার-আপ এবং ব্যাচ-৬৪-এর মো. জাহিদুল হক দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন।

অন্যদিকে, লিসেনিং প্রতিযোগিতায় ব্যাচ-৬৪-এর মো. জাহিদুল হক প্রথম, ব্যাচ-৬১-এর মোছা. ফারিয়া ইয়াসমিন মিম দ্বিতীয় এবং ব্যাচ-৫৭-এর মিসেস সানজিদা রহমান সুমনা তৃতীয় স্থান অর্জন করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইংরেজি বিভাগ জানায়, নতুন ভাষা ল্যাবটি শিক্ষার্থীদের ব্যবহারিক ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬