মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমিনুল

০১ আগস্ট ২০২৬, ১০:৩৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১০:৪০ PM
সভাপতি শানজি রহমান এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।

সভাপতি শানজি রহমান এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। © টিডিসি ছবি

বিএমইউ সায়েন্স ক্লাব ২০২৬-২০২৭ সেশনের জন্য তাদের ৫ম কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) ৩৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছেন ক্লাবের সমন্বয়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন শানজি রহমান এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে রাফিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. জুহাইব কবির, কোষাধ্যক্ষ হিসেবে মো. শামস আল রুবায়েত, যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মহসেনা ইয়াসমিন ফাহিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ বোরহান উদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান সরকার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়াও বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে এমা বিনতে কবির, প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে মোসা. জান্নাতুল ফেরদৌস, যোগাযোগ সম্পাদক হিসেবে এস. এম. এলমান রেজা ভূঁইয়া, শৃঙ্খলা সম্পাদক হিসেবে মো. আলিফ হাসান আলভীর, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক হিসেবে হুমাইরা ইসলাম চাঁদনী, ডিজাইন ও আইটি সম্পাদক হিসেবে সায়েম আহসান, কারিগরি সম্পাদক হিসেবে ফাহিম শাহরিয়ার রাজিন, আলোকচিত্র সম্পাদক হিসেবে মজহারুল হক মাসুদ, দপ্তর সম্পাদক হিসেবে আইশীন আজাদ কথা এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক হিসেবে জারিন তাসনিম ঐশী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিভিন্ন যুগ্ম সম্পাদক ও সাতজন নির্বাহী সদস্য নিয়ে একটি বহুমুখী ও দক্ষ নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে।

জানা যায়, নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পরেই ২০২৬-২০২৭ সালের জন্য একটি দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনায় শিক্ষামূলক, সচেতনতামূলক এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন, নেতৃত্বের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ আগস্ট ‘স্টাডি অ্যাব্রড’ বিষয়ক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে আয়োজিত এ ওয়েবিনারে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক বৃত্তি এবং বিদেশে অধ্যয়নের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করা হবে।

এছাড়া ২৪ সেপ্টেম্বর বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। প্রচার বিষয়ক সম্পাদক, যোগাযোগ সম্পাদক এবং শৃঙ্খলা সম্পাদকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সামুদ্রিক বিজ্ঞান, টেকসই মহাসাগর এবং বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর একটি ইন্টারঅ্যাকটিভ সংলাপেরও আয়োজন করা হয়েছে। প্রচার বিষয়ক সম্পাদক, যোগাযোগ সম্পাদক এবং শৃঙ্খলা সম্পাদকের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিএমইউ সায়েন্স ক্লাব এর নতুন কার্যনির্বাহী কমিটির সকল সহযোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা রাখি এবং আমার উপর অর্পিত সকল দায়িত্বকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।’

সভাপতি শানজি রহমান বলেন, ‘বহু প্রতীক্ষিত আমাদের নতুন কমিটি অবশেষে প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে যখন আমি বিএমইউ সায়েন্স ক্লাবে যাত্রা শুরু করি, তখন থেকেই একদিন এই ক্লাবের সভাপতি হয়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন লালন করতাম। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমি আশা করি, আমাদের পূর্ববর্তী কমিটিগুলোর গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে বিএমইউ সায়েন্স ক্লাবকে আরও সমৃদ্ধ ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারব আমরা।’

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬
পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬