ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির আবেদনের সময় বাড়ল

০১ আগস্ট ২০২৬, ০৭:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২ বছর মেয়াদী এম.এ. ইন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন (প্রফেশনাল) মাস্টার্স প্রোগ্রামের ১২তম ব্যাচে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বিভাগ সূত্রে জানা গেছে, যেসব শিক্ষার্থী এখনও আবেদন করতে পারেননি তারা বর্ধিত সময়সীমার সুযোগ নিয়ে আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে অথবা সরাসরি বিভাগীয় অফিসে গিয়ে। আগামী ২১ আগস্ট শুক্রবার এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য এ প্রোগ্রামটি একটি অনন্য সুযোগ। দুই বছর মেয়াদি এ মাস্টার্স প্রোগ্রামে মোট চারটি সেমিস্টারে ১৬টি গুরুত্বপূর্ণ কোর্স পড়ানো হবে। এর মধ্যে রয়েছে মুসলমানদের ইতিহাস (৫৭০–১২৫৮ খ্রি.), ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২–১৭৫৭), বাংলাদেশের অভ্যুদয় (১৯৪৭–১৯৭১), বাংলার ইতিহাস, অটোমান তুর্কিদের ইতিহাস, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস, মুসলিম স্পেনের ইতিহাস, মুসলিম স্থাপত্য, মুসলিম প্রশাসন, মুসলিম দর্শন ও রাজনৈতিক চিন্তা, আধুনিক মিশর এবং মুসলিম চিত্রকলার উন্নয়নসহ মুসলিম বিশ্ব ও দক্ষিণ এশিয়ার ইতিহাসের বিস্তৃত পরিসর।

প্রোগ্রামটির অন্যতম আকর্ষণ হলো কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উপযোগী ক্লাসসূচি। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে সহজ ও শিক্ষার্থী-বান্ধব। আগ্রহী প্রার্থীরা বিভাগীয় অফিস থেকে মাত্র ১,০০০ টাকায় আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ০১৭১৮৬৫১০৫১ (বিকাশ/নগদ) নম্বরে ১,০২০ টাকা সেন্ড মানি করে নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন

খরচের বিষয়েও শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। পুরো দুই বছর মেয়াদি প্রোগ্রামের মোট ব্যয় ৮৮ হাজার ৫০০ টাকা হলেও এ অর্থ এককালীন পরিশোধ করতে হবে না। শিক্ষার্থীরা সেমিস্টারভিত্তিক কিস্তিতে ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি ও অন্যান্য ফি ৮ হাজার ৫০০ টাকা। এরপর ১ম সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা, ২য় সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা, ৩য় সেমিস্টারে ১৮ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ সেমিস্টারে ২০ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। ফলে চাকরিজীবী ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষার এ সুযোগটি সহজলভ্য হয়ে উঠেছে।

প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মোছা. রূপালী খাতুন বলেন, “বর্তমান বিশ্বে ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা বিষয়ক জ্ঞানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা মুসলিম বিশ্ব, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস সম্পর্কে গভীর ও সমন্বিত জ্ঞান অর্জন করতে পারে। কর্মজীবী ব্যক্তি, শিক্ষক, গবেষক এবং উচ্চশিক্ষায় আগ্রহী সকলের জন্য এটি একটি চমৎকার সুযোগ।”

বিভাগের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ: জবি
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9