জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর

২৮ জুলাই ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ PM
জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন জবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন জবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যূত্থানের চেতনা তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, ‘আজকাল দেশের বিভিন্নস্থানে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর কিছু লোক আছে, যারা মাঝে মাঝে একটা ব্যানার নিয়ে দুই মিনিটের জন্য দাঁড়ায় এবং বলে যে তাদের আন্দোলন চলমান। আমি তাদের বলতে চাই, বিপ্লব এখনো শেষ হয়নি। সেই স্পিরিট আমাদের রয়েছে।

এই জগন্নাথের আশেপাশে যদি এই ধরনের কেউ আসে, জগন্নাথবাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না। এখনো সময় আছে, আপনারা যারা আছেন, ঠিক হয়ে যান, তওবা করেন। ফ্যাসিস্ট হাসিনার কথা ভুলে যান। আপনারা যারা আছেন বা যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারা গুপ্ত অবস্থায় লেখাপড়া করে যান। যদি দাঁড়ানোর চেষ্টা করেন আপনাদেরকে বসতেও দিব না।’ 

আজ মঙ্গলবার জবির কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশে করে বলেন অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমি বলি বাংলাদেশ আপনার লাশ পর্যন্ত গ্রহণ করবে না। ফ্যাসিস্ট হাসিনার লাশ বাংলাদেশের মাটি গ্রহণ করবে না। আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি।’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন। 

এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9