তিতুমীরে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ আয়োজন ছাত্রশিবিরের

০১ আগস্ট ২০২৬, ০৮:৫১ PM
ছাত্রশিবিরের উদ্যোগে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

ছাত্রশিবিরের উদ্যোগে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ছবি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘ডিবেট ফর রিমেম্বারিং ৩৬ জুলাই’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দিনব্যাপী কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং একঝাঁক উদ্যমী বিতার্কিক ।

দিনব্যাপী প্রতিযোগিতায় একাধিক দলের অংশগ্রহণের পর তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয় বিতর্ক মঞ্চ ও জুলাই-২৪ দল ফাইনালে ওঠে। বিজয় বিতর্ক মঞ্চের পক্ষে বিতর্ক করেন সারজিস হোসেন, মো. জাহের উদ্দিন আসিফ ও আদিবা ফেরদৌস আদর। অন্যদিকে জুলাই-২৪ দলের পক্ষে ছিলেন শাহরিয়ার ইকবাল বান্না, আরিফুর রিফাত ও রাজিন সালেহ।

ফাইনাল বিতর্কের বিষয় ছিল- ‘এই সংসদ বিশ্বাস করে, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নীতি সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের আদর্শিক ভিত্তি সম্পর্কে বিদ্যমান সংশয় দূর করতে ব্যর্থ হবে’। যুক্তিতর্ক শেষে বিজয়ী হয় বিজয় বিতর্ক মঞ্চ।

এ সময় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা বলেন, একটি জাতি ইতিহাসকে স্মরণ রাখার মধ্য দিয়েই ভবিষ্যতের পথচলার শক্তি অর্জন করে। ইতিহাসকে ভুলে যাওয়া মানে শুধু অতীতকে হারিয়ে ফেলা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গুরুত্বপূর্ণ শিক্ষা থেকেও বঞ্চিত করা। তিনি বলেন, ইতিহাসকে স্মরণ করার কার্যকর মাধ্যম হলো জ্ঞানচর্চা, গবেষণা, আলোচনা ও মুক্ত বিতর্ক। এ লক্ষ্যেই ‘ডিবেট ফর রিমেম্বারিং’ আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষাঙ্গনে একটি সুস্থ, জ্ঞানভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন পরিবেশ গড়ে তুলতে কাজ করে। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইতিহাস, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9