উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ PM
উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত © সংগৃহীত

উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা এবং একটি বৈশ্বিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কৌশল নিয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

‘হাউ টু বিল্ড আ গ্লোবালি লিডিং ইউনিভার্সিটি: ইনসাইটস, স্ট্র্যাটেজিস অ্যান্ড ভিশনস ফর দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মিজানুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) অধ্যাপক ও সহযোগী পরিচালক ড. টেরি আলফোর্ড।

ড. টেরি আলফোর্ড ১৯৯৩ সাল থেকে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সাথে যুক্ত রয়েছেন। সেমিকন্ডাক্টর প্রসেসিং, মাইক্রোইলেক্ট্রনিক প্যাকেজিং ও থিন-ফিল্ম টেকনোলজিসহ বেশ কয়েকটি উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বিজ্ঞান ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ন্যাশনাল একাডেমি অব ইনভেন্টরস-এর সিনিয়র সদস্য এবং আফ্রিকান সায়েন্টিফিক ইনস্টিটিউটের ফেলো হিসেবেও সম্মানিত।

মূল প্রবন্ধে ড. টেরি আলফোর্ড একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের মৌলিক ভিত্তিগুলো তুলে ধরেন। তিনি অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন, শিল্প খাতের সঙ্গে সমন্বয় এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দেন। এ সময় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির কাজের ধরন উল্লেখ করে তিনি ব্যবহারিক শিক্ষা ও বৈশ্বিক সম্পৃক্ততার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি, সেমিকন্ডাক্টর শিল্প এবং নতুন প্রযুক্তির দ্রুত প্রসারের যুগে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন এই গবেষক।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬