নেপালে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০৮ জুলাই ২০২৬, ০৯:১৭ PM
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প © সৌজন্যে প্রাপ্ত

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে ৫ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। গত ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত এ আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক তরুণ জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশের স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবের। তার সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।

এদিকে গত সোমবার সন্ধ্যায় কাঠমান্ডুর ওয়ালনাট বিস্ট্রোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬-এ অংশগ্রহণের জন্য স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস সাবেরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক ক্যাম্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং গবেষণা, নীতিনির্ধারণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে।

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬