নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগে ‘বিজনেস ল টকস’ অনুষ্ঠিত

০৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ PM
বিজনেস ল টকস

বিজনেস ল টকস © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগের উদ্যোগে ‘বিজনেস ল টকস’ সিরিজের আওতায় বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট কক্ষে ‘Health Beyond Hospitals: Why Every Future Business Leader and Lawyer Should Care?’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ আইনজীবী ও ব্যবসায়িক নেতৃত্বের জন্য আন্তঃবিষয়ক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। তিনি আইন, ব্যবসা এবং জননীতি প্রণয়নে স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়গুলোর ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন।

মূল বক্তব্যে অধ্যাপক দীপক কুমার মিত্র স্বাস্থ্যকে কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি বিস্তৃত সামাজিক, অর্থনৈতিক ও নীতিগত বিষয় হিসেবে ব্যাখ্যা করেন। তিনি করপোরেট সুশাসন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা, আইনগত কাঠামো এবং টেকসই উন্নয়নের সঙ্গে স্বাস্থ্য খাতের নিবিড় সম্পর্ক তুলে ধরেন। পাশাপাশি তিনি ভবিষ্যৎ আইনজীবী ও ব্যবসায়িক নেতাদের স্বাস্থ্যকে কার্যকর নেতৃত্ব ও নীতিনির্ধারণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার এবং বিজনেস ল’ প্রোগ্রামস কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাকিব রহমান। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

আইন বিভাগ জানায়, ‘বিজনেস ল’ টকস’ সিরিজের মাধ্যমে আইন, ব্যবসা ও সমাজ-সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়গুলো নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা এবং জ্ঞান বিনিময়ের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তাপদাহ নিয়ে রাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউরিচের’ ব্যতিক্রমধর্…
  • ২৮ আগস্ট ২০২৬
নদীতে একে অপরকে বাঁচাতে গিয়ে চাচাতো-মামাতো-ফুফাতো ৫ বোনের ম…
  • ২৮ আগস্ট ২০২৬
হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬