‘মিরপুরে বেড়েছে চুরি-ছিনতাই’, রাতে নির্জনে অবস্থান-একা না চলাসহ ১৪ নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের

০৮ জুলাই ২০২৬, ০১:১৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০১:২৪ PM
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সিকিউরিটি অ্যান্ড আইডি কার্ড শাখা থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে দেওয়া নির্দেশনাসমূহ হলো, ১. আলোকিত ও জনবহুল রাস্তা ব্যবহার করা। ২. শর্টকাট হিসেবে নির্জন গলি বা অন্ধকার রাস্তা এড়িয়ে চলা এবং সম্ভব হলে প্রধান সড়ক ব্যবহার করা। ৩. নিবন্ধিত রাইড-শেয়ার বা পরিচিত পরিবহন ব্যবহার করা। ৪. যানবাহনে ওঠার আগে নম্বরপ্লেট মিলিয়ে নেওয়া। ৫. সম্ভব হলে যাত্রার তথ্য পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে শেয়ার করা। ৬. সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে নিরাপদ স্থানে নেমে সাহায্য নেওয়া। ৭. মূল্যবান অলংকার, দামি মোবাইল বা ল্যাপটপ প্রকাশ্যে প্রদর্শন না করা। 

বাকি নির্দেশনাসমূহ হলো, ৮. অপরিচিত ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলা। ৯. চারপাশ পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়া। ১০. সম্ভব হলে একা না চলার চেষ্টা করা। ১১. রাতে দীর্ঘ সময় নির্জন স্থানে অবস্থান না করা। ১২. জরুরি প্রয়োজনে নিকটস্থ পুলিশ বক্স, নিরাপত্তাকর্মী বা জনবহুল স্থানে আশ্রয় নেওয়া। ১৩. মানিব্যাগ ও মোবাইল নিরাপদ স্থানে রাখা এবং ১৪. বড় অঙ্কের অর্থ বহন করা থেকে বিরত থাকা।

অফিস আদেশে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার (সিকিউরিটি) কমান্ডার বিএন মো. দুরুল হুদার সই করা এ আদেশ বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, বিভাগ, শাখা ও ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডিনদের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬