নর্দান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ড. রকিবুল হাসান

২১ জুলাই ২০১৯, ১১:১৪ PM

© টিডিসি ফটো

নর্দান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন ড. রকিবুল হাসান। এর আগে তিনি অন্য দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কো-অর্ডিটের ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ এবং পিএইচডি করেছেন।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক শেখ মাহাবুব রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রকিবুল হাসানের জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তাঁর বাবা মোহা. উকিল উদ্দিন শেখ ও মা পরীজান নেছা।

এছাড়া তিনি বহুমাত্রিক লেখক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ। তিনি লালন শাহ পুরস্কার ও কবি ওমর আলী স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬