রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, শিক্ষার্থী-স্টাফ আহত 

২৮ জুন ২০২৬, ০৯:৩৯ PM
বাসে হামলাকারী ও আহত শিক্ষার্থীরা

বাসে হামলাকারী ও আহত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও পরিবহন স্টাফ আহত হয়েছেন। আজ রোববার (২৮ জুন) দুপুরের দিকে উপজেলার গঙ্গানগর, মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রিন ইউনিভার্সিটির নোভা-৪ বাসটি নিজ গন্তব্যে যাওয়ার পথে একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পিকআপ ট্রাকটি বাসটিকে স্বাভাবিকভাবে ওভারটেক করার সময় হঠাৎ ডান দিকে চাপ দিলে বাসের সঙ্গে ধাক্কা লাগে এবং ট্রাকটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে যায়।

এরপর ট্রাকচালক নিজেই বাসের সামনে আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করিয়ে বাসের পথরোধ করেন। এ সময় বাসের কয়েকজন শিক্ষার্থী নিচে নেমে বিষয়টি সমাধানের চেষ্টা করলে ট্রাকচালক উল্টো বাসচালকের ওপর হামলার চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ট্রাকচালক স্থানীয় লোকজনকে ডেকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করলে এলাকাবাসী প্রকৃত ঘটনা না জেনেই গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বাসটি কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে আরও দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২৬১ ব্যাচের আইন বিভাগের একজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়, যাকে হাসপাতালে নিয়ে সেলাই দেওয়া হয়েছে।

এ ছাড়া আহত হয়েছেন পরিবহন বিভাগের আনোয়ার হোসেন, যার হাতে গুরুতর আঘাত লেগে ফ্র্যাকচার হয়েছে এবং বর্তমানে তার হাতে প্লাস্টার করা হয়েছে। আরও কয়েকজন শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল খুশবু বলেন, ‘আজ স্থানীয়রা যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, এতে আমরা স্তব্ধ। অনেকেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।’

এ বিষয়ে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘আমরা সন্ধ্যায় ঘটনাটি সম্পর্কে জেনেছি। আগামীকাল তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9