আইইউবিতে উদযাপিত হলো আন্তর্জাতিক এইচআর দিবস

১০ জুন ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ১০ জুন ২০২৬, ০৯:২০ PM
আন্তর্জাতিক এইচআর দিবস পালিত

আন্তর্জাতিক এইচআর দিবস পালিত © সৌজন্যে প্রাপ্ত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এইচআর দিবস ২০২৬ পালিত হয়েছে। বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ (অ্যাকাডেমিক) এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট (প্রশাসনিক) যৌথভাবে দিবসটি উদযাপন করে।

দিবসটির এবারের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ার পিপল টু লিড চেঞ্জ’। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আইইউবি সেন্টার কোর্টে উদ্বোধনী পর্ব এবং অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ইএসটিসিডিটির ভাইস চেয়ারম্যান ট্রাস্টি ড. হুসনে আরা আলী, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ইকরামুল হাসান; এবং হেড অফ এইচআর শিবলী এইচ আহমদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি-এর হিউম্যান রিসোর্সেস অ্যাডভাইজার ড. মো. মোশাররফ হোসেন এবং গ্রো এন এক্সেলের সিইও ও লিড কনসালট্যান্ট এম. জুলফিকার হুসাইন। পরে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন করপোরেট এইচআর এবং শিক্ষাখাতের প্রতিনিধিরা।

দিনব্যাপী আয়োজনে ছিল দুটি প্যানেল আলোচনা। পাশাপাশি জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিপল অফিসার শারমিন সুলতান এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ পৃথক থট লিডারশিপ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া গোলটেবিল আলোচনা, এইচআর কেস কম্পিটিশন এবং পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর পিপল ম্যানেজমেন্ট (ইএপিএম) ২০১৯ সালে আন্তর্জাতিক এইচআর দিবসের সূচনা করে। প্রতিবছর ২০ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় এইচআর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি জানাতে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬