উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউইউ এইচআর সামিট’

১৭ মে ২০২৬, ১১:০১ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ১১:৩০ AM
“ইউইউ এইচআর সামিট ২০২৬”

“ইউইউ এইচআর সামিট ২০২৬” © সংগৃহীত

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে দেশের কর্পোরেট ও মানবসম্পদ খাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে আগামী ২০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’। মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন এফবিএইচআরও-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও মানবসম্পদ বিশেষজ্ঞদের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে শিক্ষার্থীদের করপোরেট বাস্তবতা, আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতি সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে-ইউসিবি পিএলসি, ইউনাইটেড গ্রুপ, বিডিজবস ডটকম, এটিবি জবস, গ্রামীণফোন লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, বিকাশ লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ব্র্যাকনেট লিমিটেড, পারটেক্স স্টার গ্রুপ, হা-মীম গ্রুপসহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমানে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হচ্ছে না; বরং করপোরেট সংস্কৃতি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং শিল্পখাতের বর্তমান চাহিদা সম্পর্কেও বাস্তব জ্ঞান থাকা প্রয়োজন। এই সামিট শিক্ষার্থীদের সেই বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের মানবসম্পদ বিশেষজ্ঞ ও করপোরেট ব্যক্তিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবে, যা ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

আয়োজকরা আরও জানান, ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ কেবল একটি অনুষ্ঠান নয়; বরং এটি এমন এক প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট বিশ্বের সরাসরি সংযোগ তৈরি হবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার পথ সুগম হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬