ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

০৭ মে ২০২৬, ১২:১১ PM
বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

৭-৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলন হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়েছে। এতে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে দেশ-বিদেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের গবেষক অংশ নিয়েছেন। সম্মেলনের জন্য মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর রিভিউ প্রক্রিয়া শেষে এর মধ্যে ২৫২টি গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের গবেষণা সম্মেলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআই-চালিত স্বাস্থ্যসেবা, ট্রাস্টওয়ার্দি এআই, বাংলা এনএলপি ও এলএলএম, সাইবার সিকিউরিটি, স্মার্ট আইওটি, অটোনোমাস ট্রান্সপোর্টেশন, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিটেক এবং এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির অত্যাধুনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। 

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কি-নোট স্পিচ এবং ২টি ইনভাইটেড টক। দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা এসব সেশনে অংশ নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি, গবেষণার সম্ভাবনা এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন। সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাবলিকেশন প্ল্যাটফর্ম অ্যাটলান্টিস প্রেস (স্প্রিংগার), টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এবং স্কোপাস ইনডেক্সড প্রকাশনায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সোহেল রহমান বলেন, প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন তা দেশের মানুষের বাস্তব উন্নয়নে কাজে লাগবে। শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি দায়িত্বশীলভাবে এআই ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ টি এম মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ড. এম শামীম কায়সার, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ।

আগামী ৮ মে বিকেলে সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘ইসিসিটি ২০২৬’ আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ, ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং ও বাংলাদেশ কম্পিউটার

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9