সামার ২০২৬ সেশনে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

০৬ মে ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ০৬ মে ২০২৬, ০৮:২৪ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি চলছে

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি চলছে © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৬ সেশনে ভর্তি শুরু হয়েছে। পাঁচটি অনুষদের ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর- (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা ক্যাম্পাসে)।

পাশাপাশি ভর্তি তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd ভিজিট করতে পারেন এবং ০৯৬১৩-৬২২৬২২ এই নাম্বারে সরাসরি ভর্তি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস, (স্বল্প পরিসরে ক্লাস শুরু হয়েছে) আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেটের সুব্যবস্থা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টি জনপ্রিয়তার শীর্ষে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে।

সামার ২০২৬ সেশনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা উন্নত এবং বিশ্বমানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে আধুনিক, যুগোপযোগী ও গবেষণাধর্মী প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারেন।

ভর্তি চলা প্রোগ্রামগুলো হল- ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল, মাস্টার অব ল, ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ, মাস্টার অব আর্টস ইন ইংলিশ (প্রিলিমিনারি ও ফাইনাল), বিএসএস ইন ইকোনমিক্স, এমএসএস ইন ইকোনমিক্স, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬