নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

০৭ জুলাই ২০১৯, ০৭:০০ PM

© সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ হয়েছেন লিডিং ইউনিভার্সিটির এক শিক্ষার্থী। রবিবার বেলা প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা।

নিখোঁজ ওই শিক্ষার্থী সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার মুগলীরপার চকিদেখি এলাকার মতিউর রহমানের ছেলে হাসানুর রহমান আবির। আবির লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে রোববার সাদাপাথর পর্যটন এলাকায় বেড়াতে যান বিশ্ববিদ্যালয় ছাত্র আবির। এ সময় তিনি সাঁতার কাটতে নেমে ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নদীতে নৌকা চলাচল বন্ধ রেখে উদ্ধারকাজ চলানো হচ্ছে। টুকেরবাজার ও সাদাপাথরে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। দমকল বাহিনীর নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের উদ্ধারের সম্ভাবনা নেই।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি বলেন, নিখোঁজদের উদ্ধোরে বিভিন্ন সংস্থার ডুবুরির পাশাপশি স্থানীয় ডুবুরিরা কাজ করছেন। উদ্ধারকাজের জন্য নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬