সর্ম্পকের জেরে বিষাক্ত দ্রব্য খেয়ে রাজধানীতে শিক্ষার্থীর ‌‌‘আত্মহত্যা’

০১ মে ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ০১:৩২ PM
ঢামেক হাসপাতালের মর্গ

ঢামেক হাসপাতালের মর্গ © ফাইল ছবি

প্রেমের সম্পর্কের জেরে রাজধানীর মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে সৌরভ হালদার (২৫) নামে এক শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন। আজ শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌরভ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী গ্রামের অমল হালদারের ছেলে। মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে পড়াশোনা করছিলেন তিনি।

হাসপাতালে সৌরভের বোন সানজিদা হালদার জানান, একটি মেয়ের সঙ্গে সৌরভের প্রেমের সম্পর্ক ছিল। মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে তার ঝগড়া হয়। এরপর বিষাক্ত কোনো দ্রব্য খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় সৌরভ আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকেও জানানো হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬