গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ PM
অধ্যাপক নিয়াজ আহমদ খান

অধ্যাপক নিয়াজ আহমদ খান © টিডিসি সম্পাদিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রামীণ ইউনিভার্সিটি’র পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে তিনি যোগদান করেছেন বলে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট বলেছে, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে। প্রায় ৩৩ একর (প্রায় ১০০ বিঘা) জমির ওপর এই ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে। জমির প্রথম অংশটি ২০১৪ সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে। ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়; পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও নীতিমালার আলোকে বিস্তারিত পর্যালোচনা, যাচাই-বাছাই, পরিদর্শন এবং মূল্যায়নের পর এসব অনুমোদন দেওয়া হয়েছে। এখন, সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আরও বলেছে, প্রাথমিকভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়র কার্যক্রম শুরু হবে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) ক্যাম্পাসে। এই নার্সিং কলেজটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের অধীনে পরিচালিত হবে। একই স্থানে প্রায় ৭০০ শয্যার একটি বড় আন্তর্জাতিক হাসপাতাল, একটি মেডিকেল কলেজ এবং একটি স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটও নির্মাণাধীন রয়েছে। এই সমন্বিত উদ্যোগ চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬