শিক্ষার্থীদের উপর শ্রকিদের হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

০২ জুলাই ২০১৯, ০৭:১৫ PM

© মুশফিকুর সাকিব

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের উপর পরিবহণ শ্রমিকদের হামলার প্রতিবাদে মিরপুর বেড়িবাঁধ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় রাস্তার উভয়পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার প্রায় দুই হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে মিরপুর-আশুলিয়া বেঁড়িবাঁধ সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোজাফফর হোসেন সিদ্দিক ঘটনাস্থলে গিছে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত করে।

উল্লেখ্য, সোমবার সকালে উত্তরা থেকে বিজিএমইএ-এর একটি বাস উত্তরা হাউস বিল্ডিং এর সামনে থেকে শিক্ষার্থীদের নিয়ে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন বিজিএমইএ এর স্থায়ী ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তায় একটি পিকআপ শিক্ষার্থী বহনকারী বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলে। পরে ছাত্ররা পিকআপের চালকের কাছে থেকে জরিমানা আদায় করে।

এই ঘটনা পিকআপ চালক তাদের শ্রমিক ইউনিয়নকে জানালে শ্রমিকরা কামারপাড়া এলাকায় একত্রিত হয়ে দা-বটি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এছাড়া রাস্তায় চলন্ত ইউনিভার্সিটির বাসসহ ৩/৪টি বাস ভাংচুর করে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইব…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬