এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ PM
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত © টিডিসি ফটো

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর শেকড়ের টানে উৎসবমুখর পরিবেশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস সেজেছিল লোকজ ঐতিহ্যের রঙিন সাজে।

পহেলা বৈশাখের এই উৎসবে ছিল বাউল গান, লোকসংগীত, নাগরদোলা ও গ্রামীণ মেলার মতো ঐতিহ্যবাহী সব আয়োজন। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। ক্যাম্পাসের মাঠ ও আঙিনা জুড়ে শিক্ষার্থীদের আঁকা আলপনা এবং বৈশাখী মোটিফের সাজ উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক-শিক্ষিকা এবং কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত বিভিন্ন স্টলে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। এসব স্টলে স্থান পেয়েছে দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির তৈরি খেলনা এবং পাটজাত পণ্যসহ হরেক রকমের লোকজ সামগ্রী।

উৎসবের দ্বিতীয় পর্বে বিকেলে শুরু হয় এক জমকালো কনসার্ট। এতে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং কিংবদন্তি ব্যান্ড দল ওয়ারফেজ। কনসার্ট চলাকালীন উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এআইইউবি প্রতিবছরই এমন জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসবের আয়োজন করে আসছে।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬