নবীনদের বরণ করে নিলো ডিআইইউ কমিউনিকেশন ক্লাব

২০ জুন ২০১৯, ০৯:২১ PM

© সৌরভ রয় শুভ্র

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ডিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) বিভাগের সামার-২০১৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে বৃহস্প্রতিবার দুপুর ২ টায় বিভাগের ৫০১ নাম্বার কক্ষে নবীনদেরকে বরণ করে নেয়া হয়।

সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সেলিম আহমেদ এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হামিদুর রহমান, জেএমসি বিভাগের এনায়েতুর রহমান, রাশেদুল ইসলাম রাতুল।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কমিউনিকেশন ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. মো. তৌফিক-ই-এলাহী।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করা হয়। শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবীন বরণের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬