ডিআইইউতে প্রথমবারের মতো ই-মিটিং

১০ জুন ২০১৯, ০৬:৩৩ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে প্রথম বারের মতো ই-মিটিং পদ্ধতি চালু করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যাংকুয়েট হলে প্রথমবারের মতো এই ই-মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম।

ই-মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রতিবেদন এবং বিভিন্ন অনুষদের ডীনগণ তাদের নিজ নিজ অনুষদের প্রতিবেদন তুলে ধরেন। রেজিষ্টার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।

ই-মিটিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, একাডেমিক কাউন্সিলের সদস্য ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মফিজুর রহমান, ইন্সটিটিউট অব চার্টাড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র প্রাক্তন সভাপতি শওকত হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

ই-মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ নেত…
  • ০৪ মার্চ ২০২৬
ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি এজাহার…
  • ০৪ মার্চ ২০২৬
৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য
  • ০৪ মার্চ ২০২৬
জাল সনদধারীর এমপিও বাতিল, অর্থ ফেরতসহ মামলার নির্দেশ
  • ০৪ মার্চ ২০২৬
ফেসবুকে 'হাহা' রিঅ্যাক্ট দেওয়ায় ড্যাফোডিলের একটি বিভাগের শি…
  • ০৪ মার্চ ২০২৬
জাবিতে শিবিরের ইফতারে খাবার সংকট, বঞ্চিত অর্ধেকের বেশি শিক্…
  • ০৪ মার্চ ২০২৬