বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

ইফতার মাহফিল অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

ইফতার মাহফিল অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ব্লা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি এড. সুলতান মহিউদ্দীন জনির সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক এড. আজিজুর রশিদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. দেলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ.ফ. ম. আকতারুজ্জামান কাইছার, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দীন শাহরিয়ার, বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এস সোহেল, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সাবেক সদস্য এড. মোহাম্মদ ইয়াছিন, এড. আবদুস সাত্তার, এড. হাবিবুর রহমান, এড. জামশেদুর রহমান, এড মবিনুল হক চৌধুরী আরিফ, এড. আশিকুল ইসলাম সায়েম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাতিয়া কোর্টের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দীন, ব্লা’র সাবেক সাধারণ সম্পাদক এড. লুৎফর রহমান রুপু, এড. সাহাদত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য এড. সাহেদুল আলম সাইমন, পটিয়া আইনজীবী সমিতির অর্থ সম্পাদক এড টিপু কুমার নাথ, পটিয়া আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এড. মহিউদ্দীন মুহিন, আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ রিদুয়ানুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবদুল জব্বার, সাংগঠনিক সম্পাদক রবিউল করিম,অর্থ সম্পাদক এড. ইমরান উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. মোহাম্মদ আরিফ, সাংস্কৃতিক সম্পাদক এড. আবদুল্লা আল নোমান, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মনজুর মোরশেদ, সদস্য এড. আবু হানিফ মোহাম্মদ সেলিম, এড. শাহ্ মোয়াজ্জেম রুবেল, লোকমান হাকিম, এড. নাজমুল হোসেন রাসেল, মোনতাছির মামুন প্রমুখ।

ইফতার মাহফিলের প্রথমে পবিত্র খতমে কোরআন সম্পন্ন করে প্রয়াত বিজিসিয়াদের রুহের মাগফিরাত কামনা করে দেশে জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬