ফ্রান্সে ইরাসমাস

এসওএইচও প্রকল্পের পঞ্চম ট্রান্সন্যাশনাল মিটিংয়ে এআইইউবির অংশগ্রহণ

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ PM
এসওএইচও প্রকল্পের পঞ্চম ট্রান্সন্যাশনাল মিটিংয়ে

এসওএইচও প্রকল্পের পঞ্চম ট্রান্সন্যাশনাল মিটিংয়ে © সংগৃহীত

সম্প্রতি ইরাসমাস+ এসওএইচও প্রকল্পের ৫ম ট্রান্সন্যাশনাল প্রজেক্ট মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি লুমিয়ের লিয়ঁ ২, ফ্রান্সে। গত বছরের (২৭ ও ২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয় এ মিটিং। সেখানে আলোচনা হয় এসওএইচও উদ্যোগে স্মার্ট, অপ্টিমাইজড, হাই-কোয়ালিটি এবং অন-ডিমান্ড টুরিজম ইনোভেটিভ এডুকেশন ফর টেকসই অ্যান্ড গ্রিন ডেভেলপমেন্ট এর লক্ষ্য পর্যটন শিক্ষা আধুনিকায়ন এবং টেকসই ও সবুজ উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। প্রকল্পের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, মলয়েশিয়া ও বাংলাদেশে নলেজ ও কম্পিটেন্স সেন্টার স্থাপন, যা আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং অংশীদারিত্বের কেন্দ্র হিসেবে কাজ করবে।

কনসোর্টিয়াম নতুন একাডেমিক কোর্স তৈরি করছে, যেমন: স্মার্ট ট্রান্সপোর্টেশন, টেকসই আবাসন, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সংহতি, যা ভবিষ্যতের পর্যটন পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা প্রদান করবে।

লিয়ঁ মিটিংয়ে দুই দিনের কৌশলগত আলোচনার জন্য ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আইইউটি লুমিয়ের লিয়ঁ-এ অনুষ্ঠিত সেশনগুলোতে পাঠ্যক্রম চূড়ান্তকরণ, ডিজিটাল ইন্টিগ্রেশন, স্মার্ট পর্যটন প্রযুক্তি এবং টেকসই শিক্ষা সমাধানের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এআইইউবি প্রতিনিধি দলে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী আকরাম হোসেন।

মোট ২৫ জন অংশগ্রহণকারী সরাসরি এবং অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করেন। এসওএইচও প্রকল্পের কনসোর্টিয়ামে রোমানিয়া, ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভিয়েতনাম এবং মলয়েশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9