বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’ © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কম্পিউটার প্রোগ্রামিংয়ের বিশ্বমঞ্চে ‘প্রোগ্রামিংয়ের অলিম্পিক’ খ্যাত ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। টানটান উত্তেজনা আর মেধার লড়াইয়ের মধ্য দিয়ে আজ শনিবার এই মর্যাদাপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এই মেধা যুদ্ধে সারা দেশ থেকে আগত ৩১৩টি টিমের ৯৩৯ জন প্রোগ্রামার টানা ৫ ঘণ্টা ধরে জটিল সব অ্যালগরিদমিক সমস্যার সমাধানে লিপ্ত ছিলেন। বিইউবিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এবং নির্ধারিত ল্যাবগুলোতে চলে এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, একটি সফল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে বিইউবিটি গর্বিত। বিজয়ীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা দেশের প্রযুক্তিখাতের উন্নয়নে তরুণ প্রজন্মের এই অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন। এবারের আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে ছিল থেরাপ (বিডি) লিমিটেড। এছাড়াও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবংআইসিটি ডিভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, এবারের আসরে রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে শীর্ষ স্থান অধিকারী দলগুলো আগামীতে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950