প্রেমিক আশিক হত্যার ঘটনায় প্রেমিকাসহ আটক ৪

২২ মে ২০১৯, ০৭:৫৮ PM
আশিক-এ এলাহী

আশিক-এ এলাহী © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ছাত্র আশিক এলাহি নিহতের ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের প্রেমিকা শেখ ফারিহা কলিসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড়ভাই আল-আমিন এটিকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন।

বুধবার ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিক এ বিষয়টি নিয়ে জানিয়েছেন, ঘটনাটি নিয়ে এখনো কোন মামলা হয়নি। নিহত আশিকের প্রেমিকা, প্রেমিকার মা, তার রুমমেট ও কাজের মেয়েকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে নিহত আশিক এলাহির লাশ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি ভোলার বোরহানউদ্দিনে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন করা হয়।

নিহতের চাচা ও টবগী ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জ্বল হাওলাদার বলেন, আমার মেধাবী ভাতিজাকে যে বা যারাই হত্যা করে থাকুক তাদের কঠোর শাস্তির দাবি করছি।

নিহতের বড় ভাই আল-আমিন বলেন, ভাটারা থানা পুলিশ মঙ্গলবার আত্মহত্যার প্ররোচনা ও পরিকল্পিত হত্যা এমন বিষয়ের অভিযোগ নিয়েছে। ছোট ভাইয়ের প্রেমিকাকে আটকের বিষয়টি পুলিশ তাকে জানিয়েছে।

এদিকে ভাটারা থানার ওসি বলছেন, নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ নিয়ে তারা ভোলায় গেছেন। ফিরে এসে থানায় মামলা করার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানার কুড়িল এলাকার কুড়াতলি বাজারের কাছে প্রেমিকার বাসা থেকে আশিক-এ এলাহী (২০) লাশ উদ্ধার করে পুলিশ।

তবে আশিকের পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রেমিক ও প্রেমিকা তারা দুজনে একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬