রাজধানীতে প্রাণ গেল ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ AM
সিটি করপোরেশনের ময়লার গাড়ি

সিটি করপোরেশনের ময়লার গাড়ি © সংগৃহীত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইকআরোহী দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ডেমরা থানার ডেমরা থানার সাব-ইন্সপেক্ট রুবেল বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর সাড়ে চারটার দিকে ময়লার গাড়িটি মোটরটিকে ধাক্কা দেয়। তাদের স্থানীয় লোকদের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) থানায় নিয়ে এসেছি। গাড়িটির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬