বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিল

১৪ মে ২০১৯, ০৪:০৯ PM

© টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান পালন করা শুধু একটি ধর্মীয় অনুশাসন নয়, রমজান মাস হচ্ছে আত্ম সংযমের মাস। রমজান আমাদের নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়, রমজান পরবর্তী ঈদ উৎসব আমাদের সম্পর্ক ও সৌহার্দ্যের ভীত আরো শক্ত করে দেয়। তাই রমজানের তাৎপর্য অনুধাবন করে আমরা আমাদের জীবনকে সাজালে সকল ধরনের পাপ কাজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর রণজিৎ কুমার দে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এন.এম ইউসুফ চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল আবছার, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, ডেপুটি রেজিস্টার সালাহ্উদ্দীন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মোঃ মাকছুদুর রহমান চৌধুরী, সহকারী রেজিস্টার অজয় মজুমদার সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬