ডিআইইউতে সিভিল ক্যারিয়ার সামিট ২০২৫ অনুষ্ঠিত

১৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী ক্যারিয়ার সামিটটি অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী ক্যারিয়ার সামিটটি অনুষ্ঠিত হয় © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‘সিভিল ক্যারিয়ার সামিট-২০২৫’। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (এসটিসি) দিনব্যাপী ক্যারিয়ার সামিটটি অনুষ্ঠিত হয়। 

‘ক্যারিয়ার সামিটটি ইউনাইটিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি টু বিল্ডিং টুমোরোস লিডারস’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। এখানে একাডেমি ও শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত অনুপ্রেরণা প্রদান করছেন।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের চিফ অ্যাডভাইজার এস এম সাজ্জাদ আহমেদ শোভন, বিভাগীয় কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ওমর ফারুক। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় সহকারী অধ্যাপক সানিউল হক মাহী, এবং অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাজমূল হাসান খান জিমি। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন কনস্ট্রাকশন অ্যান্ড কনসালট্যান্টের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার বিল্লাল হোসাইন, এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসাইন, র‍্যাংকনের হেড অব কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ার নাজমূল হুদা রায়হান, পিএমপি এবং আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রিয়েল এস্টেট অ্যান্ড মোবিলিটি ডিভিশনের হেড অব এইচআর ইস্কান্দার মির্জা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী হিমু এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক গণেশ চন্দ্র সাহা। 

সামিটের মূল স্পন্সর হিসেবে যুক্ত  ছিলেন গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশের শীর্ষ শিক্ষা সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মো. ফয়সাল শেখ। অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সিভিল ক্যারিয়ার সামিট ২০২৫’ শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান, শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পেশায় নেতৃত্ব গঠনের এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাস্তব চাকরির বাজার সম্পর্কে পরিচিত করতে ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন করতে এরকম নানান আয়োজনের মাধ্যমে চেষ্টা করব।

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950