দেশের অগ্রগতি ধরে রাখার দায়িত্ব তরুণ প্রজন্মের: পরিকল্পনামন্ত্রী

১২ মে ২০১৯, ০৪:৪১ PM

© টিডিসি ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের যে অগ্রগতি তা সত্যিকার অর্থেই বিস্ময়কর। আগে দারিদ্র সীমা ছিল ৪৪ শতাংশ, এখন তা নেমে এসছে ২০ শতাংশে। জিডিপির হার বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই অগ্রগিত হয়েছে। এই অগ্রগতি ধরে রাখতে হবে। আর এটি ধরে রাখার দায়িত্ব মূলত তরুণ প্রজন্মের বলে তিনি মন্তব্য করেন।

রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০১৯-২০ : শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভার অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন ২০০৯ সালে উন্নয়ন বাজেট দিয়েছিল তখন সবাই এর সমালোচনা করেছিল। প্রায় প্রত্যেকেই বলেছিল, এত বড় বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু আমরা সেটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এর ফলে জাতিগতভাবে আমাদের মনোবল বড়েছে। আমরা এখন নিজেদের অর্থায়নে অনেক কিছু করতে পারি। পদ্মা সেতু তার উদাহরণ। এসময় মন্ত্রী শিক্ষার্থীদেরকে গবেষণার প্রতি আগ্রহী হতে আহ্বান জানান এবং গবেষণার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে তা সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. হামিদুল হক খান।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬