কুনমিং শিক্ষা সহযোগিতা সম্মেলনে আইইইউবিএটির প্রতিনিধি দল

০১ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
অনুষ্ঠানটি ২৩ অক্টোবর ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানটি ২৩ অক্টোবর ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয় © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধি দল চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত ২০২৫ কুনমিং দক্ষিণ ও দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের শিক্ষা সহযোগিতা সম্মেলনে অংশগ্রহণ করেছে। 

প্রতিনিধিদলে ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ব্যবসা অনুষদের ডিন ড. মোজাফফর আলম চৌধুরী এবং বিবিএ কো-অর্ডিনেটর ড. হাসুনুজ্জামান তুষার। 

অনুষ্ঠানটি ২৩ অক্টোবর ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়।

এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল ইউনান বিশ্ববিদ্যালয় এবং আয়োজনে সহযোগিতা করে ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১০টি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে গঠিত এই সহযোগী নেটওয়ার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠান হচ্ছে আইইউবিএটি। এবারের সম্মেলনের মূল শিরোনাম ছিল ‘স্মার্ট শিক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা’।

অনুষ্ঠানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের ৮৬ জন প্রতিনিধি এবং ১০ জন বিদেশি কূটনীতিক উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আব্দুর রব সম্মেলনে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ডিজিটাল প্রয়োগ’-বিষয়ক ৪ সদস্যের গোলটেবিল আলোচনায় অংশ নেন। তিনি মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত চ্যালেঞ্জ ও তার কার্যকর সমাধান উপস্থাপন করেন, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এ ছাড়া প্রতিনিধি দল ইউনান স্কুল অব বিজনেসের প্রশাসনিক সদস্যদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হয় এবং আইইউবিএটি ব্যবসা অনুষদ ও ইউনান স্কুল অব বিজনেসের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক তৈরির প্রস্তাব উত্থাপন করা হয়। 

আলোচনায় সিদ্ধান্ত হয় যে, আইইউবিএটি পক্ষ থেকে সমঝোতা স্মারকের খসড়া প্রণয়ন করে ইউনান স্কুল অব বিজনেসের নিকট মতামত ও অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।

বেসরকারি মেডিকেলে ভর্তিতে নির্বাচিতদের তালিকা প্রকাশ, দেখুন…
  • ১০ মার্চ ২০২৬
সলিমপুর জঙ্গলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
  • ১০ মার্চ ২০২৬
কেন্দ্রীয় কমিটিতে কি এবার মূল্যায়ন পাবে রাবি ছাত্রদল?
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি খুঁজতে বাজারে এল ‘তেল কই’ নামের ওয়েব অ্যাপস
  • ১০ মার্চ ২০২৬
৫৯ সরকারি মহিলা কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব চ…
  • ১০ মার্চ ২০২৬
চার শর্তে ঢাবির এক ইউনিটে খেলোয়ার কোটায় ভর্তির আবেদন আহ্বান
  • ১০ মার্চ ২০২৬
close