বিইউএফটি’তে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM
‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনালে

‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনালে © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব আয়োজিত ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫: কে হবেন মাইকের মালিক’ এর গ্র্যান্ড ফাইনাল ২৭ অক্টোবর ২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। 

এতে সম্মানিত অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও প্রশিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ, ডিজিটাল ক্রিয়েটর ও লেখক সাদমান সাদিক এবং কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়। 

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম, প্রথম রানার আপ ও ২য় রানার আপ এর পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিমা বিনতে ইসলাম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ আহসান হাবিব বাবু। 

প্রতিযোগিতার প্রথম দুই রাউন্ড শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা ১০ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা, আত্মবিশ্বাস এবং চিন্তাশক্তি উপস্থাপন করেন।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬