লিডিং ইউনিভার্সিটির সোশ্যাল ক্লাবের উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

০৮ মে ২০১৯, ০২:১১ PM

© টিডিসি ফটো

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রমাদান ফুড ডিস্ট্রিবিউশন-২০১৯ কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ওসমানী নগর উপজেলার নিজ বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ১০০টি পরিবারের দরিদ্র অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সেক্রেটারী আমীর খসরু তোহার সঞ্চালনায় কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন। আগামীতেও এ ক্লাব এধরনের অনেক মহৎ উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিরা।

এতে আরও বক্তব্য রাখেন ক্লাব সভাপতি হাসান আহমাদ এবং প্রাক্তন সেক্রেটারী জিয়াউর রহমান। এ কর্মসূচীতে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্য জিয়া, শাকিলাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬