এএসিএসবির রিজিওনাল নেটওয়াক ভার্চুয়াল অ্যাম্বাসেডর হলেন আইইউবি অধ্যাপক ড. মো. মামুন হাবিব

২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ PM
অধ্যাপক ড. মো. মামুন হাবিব

অধ্যাপক ড. মো. মামুন হাবিব © সৌজন্যে প্রাপ্ত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অব বিজনেস (AACSB)-এর রিজিওনাল নেটওয়ার্ক ভার্চুয়াল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইইবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গবেষকের ২৫০টিরও বেশি প্রকাশনা ও প্রায় ৩,৭০০ সাইটেশন রয়েছে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। রিজিওনাল নেটওয়ার্ক ভার্চুয়াল অ্যাম্বাসেডর হিসেবে অধ্যাপক হাবিব এএসিএসবি’র সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত শিক্ষার সুযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

এএসিএসবি ইন্টারন্যাশনালের মেম্বারশিপ কমিউনিটি ম্যানেজার ব্রিটানি মেরিকল গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অধ্যাপক হাবিবের নিয়োগের ঘোষণা দেন।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, একাডেমিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদারে কাজ করে এএসিএসবি। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এসবিই ২০১৫ সাল থেকে এএসিএসবি’র সদস্য। ব্যবসা শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার আইইউবির ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হলো এই সদস্যপদ।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9