বিতর্কে লিডিং ইউনিভার্সিটির সফলতা

০৬ মে ২০১৯, ০৭:০৪ PM

© টিডিসি ফটো

যুক্তির আলোয় উদ্ভাসিত হোক প্রিয় শিক্ষাঙ্গন, আর এই প্রচেষ্টার অংশ হিসেবে ক্যাম্পাসে যুক্তির আলো ছড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব। সমগ্র বছর জুড়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এ ক্লাব।

এরই ফলশ্রুতিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘কোকাকোলা বাংলা এখন, বাংলা তখন' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব রানারআপ হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকগন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুলতান শাদমান এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিয়ান মৌমী ও মুক্তা।

উল্লেখ্য বিডিএফ-আইএলও জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আঞ্চলিক পর্বেও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানারআপ হয়েছিল।

জাতীয় পর্যায়ে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী, ডিবেটিং ক্লাব উপদেষ্টা মো. ফরহাদ হোসেন এবং কাজী মো. জাহিদ হাসান।

 

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬