আইইউবিএটি’র নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব

© শাহাদাত হোসেন শাকিল

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার -২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার ৪ মে তুরাগ নদীর তীরে পার্ক ও লেক সম্বলিত আইইউবিটির দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটি’র মিশন, ভীষণ, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়।

আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড.মো. শহীদুল্লাহ মিয়া, রেজিস্টার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ অন্যান্য অধ্যাপকগণ।

উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব বলেন ‘যে শিক্ষা মানুষের শুভ-বোধকে উন্মোচিত করে, মেধা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ধাবিত করে, সেই শিক্ষার আদর্শ ক্ষেত্র এই বিশ্ববিদ্যালয়। তিনি নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদেরকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতেও আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ,কর্মকর্তাগণ। পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

উল্লেখ্য সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে নয়টি স্নাতক সম্মান কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence