শারাফাত চৌধুরী ফাউন্ডেশন মেরিট স্কলারশিপ পেলেন ৬৫ শিক্ষার্থী

২০ এপ্রিল ২০১৯, ১১:৪১ PM

© টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ৬৫ জন শিক্ষার্থী শারাফাত চৌধুরী মেরিট স্কলারশিপ অর্জন করেছে। শনিবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ স্কলারশিপ ও সনদ প্রদান হয়। দেশের উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫৪৭ শিক্ষার্থীকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকা স্কলারশিপ প্রদান করেছে এ বিশ্ববিদ্যালয়টি।

স্কলারশিপ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেন, সল্প সময়ের মধ্যেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। এসময় তিনি গত ১০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ও অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি জাতি গঠনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানান তিনি।

কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন বলেন, এ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাসহ, দেশের নামী কোম্পানীগুলোর সাথে চাকুরির সমঝোতা ও ছাত্র-ছাত্রীদের পর্যাপ্ত বৃত্তি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসানখান, উপাচার্য অধ্যাপক ড. মো: মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মোজাফফর হোসেন, ডিন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বৃত্তিপ্রাপ্ত মেধাবীশিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীকে ঘরে গিয়ে হুমকির অভিযোগ বিএনপি নেতাদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬