ব্রেকিং দ্যা ব্যারিয়ারস কনসার্টে মুখর সিলেটের লিডিং ইউনিভার্সিটি

২০ এপ্রিল ২০১৯, ০৭:৫০ PM
কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। © টিডিসি ফটো

সিলেটের প্রথম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির মিউজিকাল ক্লাব দি ব্যান্ড কমিউনিটির উদ্যোগে ‘ব্রেকিং দ্যা ব্যারিয়ারস’ শীর্ষক মিউজিকাল কনসার্টের আয়োজন করা হয়েছে।

১৩ এপ্রিল শনিবার নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ কনসার্টের আয়োজন করা হয়।

কনসার্টে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে কনসার্টের উদ্বোধন করনে ড. সৈয়দ রাগীব আলী এবং সেই সাথে তিনি দি ব্যন্ড কমিউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে ব্যান্ডদলটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী ব্যান্ড কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের চমকপ্রদ কনসার্ট আয়োজন করার জন্য উপাচার্য টিমকে ধন্যবাদ জানান। এখন পর্যন্ত ব্যান্ড কমিউনিটি বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে যে সুনাম অর্জন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে উপাচার্য তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

কনসার্টের মুল পর্বে ‘দি ব্যান্ড কমিউনিটির’ পাশাপাশি গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আভাস, উপমহাদেশের জনপ্রিয় তারকা অর্ণব ও লিজেন্ডারি ব্যান্ড অর্থহীন। কনসার্টের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অতিথিদের বক্তব্যের পর একে একে গান পরিবেশন করেন ব্যান্ড কমিউনিটির শিল্পীরা।

এরপর সন্ধ্যায় আভাস, অর্ণব ও অর্থহীনদের পরিবেশনা উপস্থাপিত হয়। ব্যান্ড তিনটি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গান পরিবেশন করেন। তারা তাদের পরিবেশনা দ্বারা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছেন পুরো সময়।

কনসার্ট উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড কমিউনিটির উপদেষ্টা স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রাজন দাস, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও ব্যান্ড কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬