ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রোবো ফেস্ট শুরু ৩ মে

২০ এপ্রিল ২০১৯, ০৭:৪৫ PM

সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বর্নাঢ্য আয়োজনে ‘ইন্টারন্যাশনার কনফারেন্স অ্যান্ড রোবো ফেস্ট আইসিএএসইআরটি-২০১৯’ আয়োজন করতে যাচ্ছে রাজধানীর অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জাপান বাংলাদেশ রোবোটিক্স এন্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের উদ্যোগে  আগামী ৩-৫ মে বিশ্ববিদ্যালয়টির আফতাবনগরস্থ ক্যাম্পাসে এই ফেস্ট অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী এই উৎসবের সিগমেন্ট হিসেবে থাকছে- অটোনোমাস রোবটিক্স কনটেস্ট; টেক অফ (ড্রোন রেস); ব্যাটল বোট; কার রেস; এক্সিবিশন (সফ্টওয়্যার এ্যান্ড হার্ডওয়্যার); রোবো ছকার এবং আইডিয়া পেজেন্টেশন।

অংশগ্রহণকারীরা তাদের নিজেদের তৈরী ড্রোন,রোবট,গাড়ি কিংবা নিয়ে অংশগ্রহণ করতে পারবে এই সেগমেন্টগুলোতে। এ ছাড়াও বিজ্ঞানসম্মত যেকোনো আইডিয়া প্রেসেন্টেশন ও প্রজেক্ট থাকলে সেটিও প্রদর্শন করতে পারবে।

মূলত দেশ ও দেশের বাইরে ভারত, জাপান, কানাডা, স্পেন, যুক্তরাষ্ট্র, কোরিয়া ইত্যাদি দেশ থেকে আগত গবেষক, অধ্যাপক, শিক্ষার্থীরা ও তরুণ-তরুণীদের নিয়েই এই ফেস্ট আয়োজনের প্রস্তুতি চলছে।

আইসিএএসইআরটি-২০১৯ এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০১৯।

বিস্তারিত জানতে ক্লিক করুন-https://icasert.com/

নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীকে ঘরে গিয়ে হুমকির অভিযোগ বিএনপি নেতাদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬