‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সেটন হল বিশ্ববিদ্যালয়ে

০৮ আগস্ট ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন

‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক রচিত ‘প্র্যাকটিক্যাল লিডারশিপ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সোমবার (৪ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সেটন হল বিশ্ববিদ্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন ড. ডোনাল্ড ক্রুকস এবং বিজনেস অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস একাডেমি অফ নর্থ আমেরিকা (বিএএএসএনএ) এর সভাপতি ড. জেট এমবোগা। বার্কলে কলেজের প্রেসিডেন্ট ড. ডায়ান, প্রভোস্ট ড. প্যাট্রিসিয়া এবং সেটন হল বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রভোস্ট ড. মেরি কেট, ড. মাধব শর্মা, ড. ওকপাড়া, ড. ওন্টোকো, অনুপ শর্মা এবং আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী। 

অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. শামসাদ মর্তুজা, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহসান, ড. মনজুর চৌধুরী। বিএএএসএনএ-এর সভাপতি ড. ডোনাল্ড ক্রুকস ৩০ কপি বই ক্রয় করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বইটির লেখক ড. জহিরুল হক, বিএএএসএনএ সম্মেলনে সেটন হল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনে সহায়তার জন্য বিএএএসএনএ এবং সেটন হল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

ইউল্যাব প্রেস কর্তৃক বইটি প্রকাশের সহায়তার জন্য তিনি ড. আনিস আহমেদ এবং ড. শামসাদ মর্তুজাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বইটির রচনাকালে কার্যকরী নির্দেশনার জন্য ড. আনিস আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ড. হক।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬