শিক্ষার বাণিজ্যিকীকরণ কোনভাবেই কাম্য নয়: শিক্ষামন্ত্রী

২১ মার্চ ২০১৯, ০৭:৪১ PM
সমাবর্তনে এক শিক্ষার্থীকে পদক তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী

সমাবর্তনে এক শিক্ষার্থীকে পদক তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বাণিজ্য বিষয়টা খারাপ নয় কিন্তু এটা শিক্ষার সাথে যায় না। আমরা শিক্ষাকে বাণিজ্যের উর্দ্ধে রাখতে চাই।আমাদের মনে রাখতে হবে, অর্থের চেয়ে সম্মান বড়। শিক্ষার বাণিজ্যিকীকরণ কোনভাবেই কাম্য নয়।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ১৪ সেক্টরের খেলার মাঠে ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচাল এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আমাদের ঐতিহ্যে জ্ঞান বিতরণ একটি মহৎ কাজ হিসাবে পরিচিত । তাই আমাদের সমাজে শিক্ষকরা পরম শ্রদ্ধার, পূজনীয় ও অনুকরণীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষকদের কিছু কর্ম এবং অতিরিক্ত অর্থলোভ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। যা আমাদেরকে হতাশ করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এখন সময় এসেছে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করার। আমরা চাই আমাদের শিক্ষাকে ব্র্যান্ডিং করতে। আমাদের গার্মেন্টস যেমন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সবাই জানে বাংলাদেশের গার্মেন্টস ভাল। এটাই হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক তেমনি আমরা আমাদের শিক্ষাকে ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ জানবে বাংলাদেশের শিক্ষার মান ভাল।

তিনি আরও বলেন, বিদেশ থেকে ছেলে মেয়েরা বাংলাদেশে পড়তে আসবে। তাই আগামী দিনে কোয়ালিটি এডুকেশন এবং কারিগরি শিক্ষা হবে আমাদের প্রধান অগ্রাধিকার। কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।

আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এর সভাপতিত্বে সমাবর্তন এ সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক জনাব ইমদাদুল হক মিলন।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬