তাইওয়ানের ইউয়ান জি ইউনিভার্সিটির বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি পরিদর্শন

১৩ মার্চ ২০১৯, ০৫:০১ PM
দ্বি-পাক্ষিক আলোচনার পূর্বে

দ্বি-পাক্ষিক আলোচনার পূর্বে © টিডিসি ফটো

তাইওয়ানের ইউয়ান জি ইউনিভার্সিটি’র একটি প্রতিনিধি দল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিদর্শন করেন মঙ্গলবার (১২ মার্চ)। পরিদর্শনকালে ইউয়ান জি ইউনিভার্সিটি’র পক্ষে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স এন্ড পলিসি সায়েন্স’র অধ্যাপক ও গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান প্রফেসর ড. চিং পিউ চেন, স্টুডেন্ট রিক্রুটমেন্ট’র ম্যানেজার অ্যাইজন পুয়া, ভারত-বাংলাদেশ স্টুডেন্ট রিক্রুটমেন্ট’র প্রজেক্ট ম্যানেজার ইয়েন হুয়া চেন।

এই পরিদর্শন টিম তাইওয়ানের ইউয়ান জি ইউনিভার্সিটিতে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের ক্রেডিট ট্রান্সফার এবং শিক্ষক ও কর্মকর্তাদের পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরেন এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাথে সমঝোতা স্মারক এর বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে দ্বি-পাক্ষিক আলোচনায় ইউয়ান জি ইউনিভার্সিটি’র প্রতিনিধি দল বলেন, ইউয়ান জি ইউনিভার্সিটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার কারণে দিন দিন বিদেশী ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত আমরা বিশ্বের ২৫১টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২২টি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বৈত ডিগ্রী প্রদান করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ফলাফল কেন্দ্রিক ২০% থেকে ১০০ ভাগ পর্যন্ত টিউশন ফি ছাড় প্রদান করে থাকে। পিএইচডি ডিগ্রী গ্রহণ ইচ্ছুকদের জন্য সম্পূর্ণ টিউশন ফি ছাড় সহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তারা আরো বলেন, তাইওয়ানে শিক্ষা গ্রহণের পাশাপাশি খন্ডকালীন চাকরির জন্যও বিশেষ সুযোগ রয়েছে।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ.এন.এম ইউছুফ চৌধুরী, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মোঃ সরওয়ার উদ্দীন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা রুম্মান, বিজিসি ট্রাস্টের জিএম অশোক কুমার দাশ, ডেপুটি রেজিস্টার সালাহ উদ্দীন শাহরিয়ার, সহকারী রেজিস্টার অজয় মজুমদার।

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬