‘বেকারত্ব দূরীকরণে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে হবে’

১৩ মার্চ ২০১৯, ০৩:৫০ PM
ড. পর্নচাই মঙ্গখোনভানিত

ড. পর্নচাই মঙ্গখোনভানিত © সংগৃহীত

থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত বলেছেন, পৃথিবীতে বেকারত্ব সমস্যা দিনদিন প্রকট হচ্ছে। এ অবস্থা মোকাবেলার জন্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, তুমি যত উচ্চ শিক্ষিত হবে, তোমার বেকার হওয়ার আশঙ্কা তত বেশি। উচ্চ শিক্ষিতরাই বেশি বেকার হয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এ পৃথিরী মোকাবেলা করতে প্রধান অস্ত্র হবে জ্ঞান, প্রযুক্তিগত উদ্ভাবনী, তীক্ষ্ণতা এবং একটি স্মার্ট কর্মপরিকল্পনা।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় বুধবার ৮ম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের উদ্যোক্তা হতে হবে। যদি উদ্যোক্ত হও তাহলে অনেক বেকারের কর্মস্থান করতে পারবে। সমাজের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করেই তোমাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সমাবর্তন বক্তা আরও বলেন, তোমরা নিশ্চয় কর্মজীবনে প্রতিষ্ঠিত হবে, জীবনে সাফল্যের উচ্চাসনে প্রতিষ্ঠিত হবে, কিন্ত কখনোই তোমার দেশ, জাতি, পরিবার, প্রতিষ্ঠান এবং মানব জাতির প্রতি দায়বদ্ধতার কথা ভুলে যেও না। আমি বিশ্বাস করি তোমরা পরবর্তী প্রজন্মের পথ মসৃণ করার জন্য মানবিক স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণে কাজ করবে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোট ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। তার মধ্যে ১৫৬ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়াও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১৭ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন। তার মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক ছয়জন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ পদক চারজন এবং সাতজনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক দেয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ মাহাবুবুল ইসলাম প্রমুখ।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬